শেষ মুহূর্তে দলবদলে চট্টগ্রাম আবাহনী


admin প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৪, ১:১৪ পূর্বাহ্ণ / ০ / Print This Post
শেষ মুহূর্তে দলবদলে চট্টগ্রাম আবাহনী

দলবদলে নাটকীয়তার চুড়ান্ত হলো। গতরাতে ১২ টা বাজার ঠিক আগমুহূর্তে খেলোয়াড়দের নাম জমা দিয়েছে চট্টগ্রাম আবাহনী।
শেখ রাসেল ও শেখ জামাল দলবদল করবেনা বলে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল।
কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে ছিল চট্টগ্রাম আবাহনীর বিষয়টি।

চট্টগ্রামের ক্লাবটি সেই দলবদল করতে পারলে জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলামের মত কয়েকজন সাবেকদের উদ্যোগে।

চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরিকে এই খেলোয়াড়রাই পৃষ্ঠপোষক যোগাড়ের প্রস্তুতি দিয়ে শেষ মুহূর্তে দল গুছিয়েছেন।
৩০ জনের দল জমা দিয়েছেন তারা।
তাতে করে শেষ পর্যন্ত ৯ নয় ১০ দল নিয়ে হচ্ছে এবারের লিগ।

এভাবে দল গড়ার কারণ জানিয়ে এমিলি বলেছেন, ‘এতগুলো খেলোয়াড় এমন বিপদের মধ্যে পড়বে, এটা আমাদের জন্য খুব কষ্টকর ছিল।
যে কোনভাবেই তাই চাইছিলাম এই দলটা যেন হয়।’ 

তবে তার আগে শেষ দিনে আলোচনার সবটুকু জুড়ে ছিল আবাহনী।
শুরুতে শোনা যায়, দলই গড়ছে না ঐতিহ্যবাহী দলটি।

পরে জানা যায়, খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে আলোচনা চালাচ্ছে তারা।
এই দোলাচলে আবাহনীতে প্রতিশ্রুতি দেওয়া অনেক খেলোয়াড় আবার অন্য ক্লাবের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
বেশির ভাগই যান ব্রাদার্সে।
সরকার পতনের পর সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন দায়িত্ব নেওয়ায় গোপীবাগের ক্লাবটির আর্থিক সংকট অনেকটাই কেটে গেছে বলে মনে করা হচ্ছে।
কিন্তু ব্রাদার্সও সেই খেলোয়াড়দের নিবন্ধন করানো নিয়ে সংশয়ে পড়ে।

কারণ বেশ আগেই আবাহনী ফেডারেশনে ২১ জন খেলোয়াড়ের একটি তালিকা জমা দিয়ে রেখেছিল।
তাতে সেই খেলোয়াড়রা থাকলে বাধবে গণ্ডগোল।
চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রাও তাঁর সঙ্গে যোগাযোগ করছিলেন।
কিন্তু তিনি তাঁদের ব্যপারেও নিশ্চিত হতে পারছিলেন না।

আমেরের আশঙ্কা অমূলক ছিল না, শেষ রাতে চট্টগ্রাম আবাহনী ঠিকই দল দিয়েছে।
ব্রাদার্স জামাল ভূইয়াকে দলে চাচ্ছিল, আবাহনী আবার জানিয়েছিল যে জাতীয় দলের অধিনায়ককে তারা চূড়ান্ত করেছে।
শেষ পর্যন্ত অবশ্য জামালকে ছাড়াই দল দিয়েছে আবাহনী।
তাতে জামালের ব্রাদার্সে খেলতে বাধা নেই।
আবাহনী আগের ২১ জনের সঙ্গে যোগ করেছে সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল সহ আরও ১১ জনকে।

error: Content is protected !!