চাঁপাইনবাবগঞ্জের বটতলায় দুর্গা প্রতিমা ভাঙচুর


admin প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৪, ৩:২৯ অপরাহ্ণ / ০ / Print This Post
চাঁপাইনবাবগঞ্জের বটতলায় দুর্গা প্রতিমা ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ জেলার মা ভবানী দুর্গা ও কালী মাতা মন্দির বাবু পাড়া,
বটতলা হাটে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সেই মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম (বিপিএম-সেবা) বলেন, সিসি ক্যামেরা রাখতে বলা হলেও সেটি তারা রাখেনি এবং রাত ১২ টার পরে পূজা কমিটির তরফ থেকে পাহারা রাখার কথা থাকলেও সেটিও তারা রাখেনি।
এমনকি পাহারা থাকবে না এই বেপারটাও থানাকেও অবহিত করা হয়নি।
বর্তমানে সারা চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের টহল অব্যাহত আছে।
আসামী ধারার জন্য
পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

এই প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এসএম জাকারিয়া বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে।
খুব তাড়াতাড়ি ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

error: Content is protected !!