রোনালদোবিহীন পর্তুগাল দলে ৪ নতুন মুখ


admin প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ / ০ / Print This Post
রোনালদোবিহীন পর্তুগাল দলে ৪ নতুন মুখ

অন্যদিকে উয়েফার নিষেধাজ্ঞার কারণে দলে নেই ফ্রান্সিসকো কনসেইসাও।

নরওয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। চোটের কারণে নেই পিএসজির ফুলব্যাক নুনো মেন্দেস। আর কোচের কৌশলগত সিদ্ধান্তে বাদ পড়েছেন গনসালো ইনাসিও।

রোনালদোর অবসরের পর পর্তুগালকে নেতৃত্ব দেবেন কারা তাদের নামও জানিয়েছেন জেসুস। আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যার ভিত্তিতে এই দায়িত্ব পেয়েছেন বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, রুবেন নেভেস ও ব্রুনো ফার্নান্দেস।

নেশনস লিগে দারুণ ছন্দে আছে পর্তুগাল। প্রথম চার ম্যাচের প্রতিটিতে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। গ্রুপসেরা হতে প্রয়োজন মাত্র এক পয়েন্ট। আগামী ১৫ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে এবারের ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা। ফিরতি ম্যাচ ১৮ নভেম্বর ওয়েলসের বিপক্ষে।

ফরোয়ার্ড : পেদ্রো নেতো, রদ্রিগো মোরা, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, জিওভানি কুয়েন্দা, কার্লোস ফোরবস, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস, ফাবিও সিলভা, গুস্তাভো ভারেলা।

error: Content is protected !!