
পিরোজপুরের চিতলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার নিন্দা ও এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাতিয়ার রহমান সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মহররম আলী, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আহমাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শবনম মঞ্জিলা খাতুন মিতা।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মেছবাহুর রহমান রোজ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছেন, তার জানাজা ও দাফন নিয়ে এমন পরিস্থিতি দুঃখজনক।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
বীর মুক্তিযোদ্ধা আহমাদ হোসেন বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা প্রদান করা একটি নিকৃষ্টতম ঘটনা। এই ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা হায়দার বাবলু, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ আহমেদ বকুল, বীর মুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজ, বীর মুক্তিযোদ্ধা মো. আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা আলী রেজা, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মুমিনুর রহমান বরুণ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আজমল বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বেরুনসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আপনার মতামত লিখুন :