প্রচলিত ধারার ছাত্র রাজনীতি পরিবর্তন করতে হবে : জবি উপাচার্য


admin প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৪, ৫:২০ অপরাহ্ণ / ০ / Print This Post
প্রচলিত ধারার ছাত্র রাজনীতি পরিবর্তন করতে হবে : জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘গণতন্ত্রের প্রকৃত অনুশীলনের জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। তবে এর প্রচলিত কালচার পরিবর্তন করতে হবে।’

রবিবার (৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গণঅভ্যুত্থানে আহত ও আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, ‘অনেক ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের বিষয় আছে, যা সময় সাপেক্ষ।

অতি দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস সংস্কার করে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা শুরু করার চিন্তা রয়েছে।’

অনুষ্ঠানে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করে গবেষণা সহকারী হিসেবে শিক্ষার্থীদের অন্তর্ভূক্তি করা হবে বলেও জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সভায় শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুণগত ও অবকাঠামোগত বিভিন্ন সংস্কারের বিষয়গুলো নিয়ে তাদের অভিমত প্রকাশ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ছাত্রকল্যাণ পরিচালক ড. কেএএম রিফাত হাসান উপস্থিত ছিলেন।

error: Content is protected !!