দূর্গাপূজোর আগমনে সারাদেশের বিভিন্ন জেলাগুলোর ন্যায় আনন্দে চাঁপাইনবাবগঞ্জ জেলাও এখন উজ্জীবিত।
এই পবিত্র উৎসব আমাদের জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।
আসন্ন শারদীয় উৎসব কে কেন্দ্র করে সারা চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম (বিপিএম-সেবা)।
তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব যাতে সুষ্ঠ ও নির্বিঘ্নে পালিত হয় এই বিষয় কে মাথায় রেখে জেলার প্রতিটি থানায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
সেই সাথে জেলার বিভিন্ন গণমান্য ও পূজো সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তিবর্গের সাথে আলোচনা করা হয়েছে।
তারা প্রতিশ্রুতি বদ্ধ যে এই উৎসব যেন সুষ্ঠভাবে পরিচালিত হয় সেই বিষয়ে তারাও আমাদের সহায়তা করবেন।
তিনি আরো বলেছেন, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইতিমধ্যেই জেলাব্যাপী সক্রিয়ভাবে অবস্থান করছে এবং টহল দিচ্ছে।
আশা করি জেলায় কোন অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত ঘটনা ঘটবেনা এবং এবারের পূজো শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।