শুক্রবার , ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - হেমন্তকাল

বন্যার্তদের উদ্ধারে মনিটরিং সেল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বন্যাকবলিত এলাকায় উদ্ধার বিষয়ে মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত ওই মনিটরিং সেলের কার্যক্রম গতকাল বুধবার বিকেল থেকে শুরু হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায়  এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে।

পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।
পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও ফায়ার সার্ভিসের এসংক্রান্ত সেবা পাওয়া যাবে।