শুক্রবার , ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - হেমন্তকাল

আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা দেবে সিএমএইচ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত ছাত্রদের চিকিৎসা দেবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। রবিবার (১৮ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। 

আইএসপিআর জানায়, এক্ষেত্রে জরুরি চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের সিএমএইচের উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো- ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।