শুক্রবার , ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - হেমন্তকাল

প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হার শ্রীলঙ্কার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

১১৩ রানের কার্যকর সেঞ্চুরি করেছেন কামিন্দু মেন্ডিস।
৭০ ছোঁয়া ইনিংস দীনেশ চান্ডিমালের।
হাফসেঞ্চুরি করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজও।
তবু ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানে থেমেছে শ্রীলঙ্কা।

প্রথম টেস্ট জিততে ২০৫ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড।
ওই রান জো রুটের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ছাড়িয়ে যায় স্বাগতিকরা।
৫ উইকেটের জয়ে সিরিজ শুরু করল ইংল্যান্ড। 

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ২৩৬ (ধনঞ্জয়া ডি সিলভা ৭৪; ক্রিস ওকস ৩/৩২) এবং ৩২৬ (কামিন্দু মেন্ডিস ১১৩; ম্যাথু পটস ৩/৪৭), ইংল্যান্ড ২৫৮ (জেমি স্মিথ ১১১; অসিথা ফার্নান্দো ৪/১০৩) এবং ২০৫/৫ (জো রুট ৬২*; অসিথা ফার্নান্দো ২/২৫) ।

ফলাফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।